জুড়ীতে ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে মৎস্য সপ্তাহ ২০১৯

July 17, 2019,

জুড়ী প্রতিনিধি॥ ১৭ জুলাই থেকে সারাদেশে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সপ্তাহ ব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের শ্লোগান ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসাইন জানান, ১৭ জুলাই গণমাধ্যম কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন, মতবিনিময় ও মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা করা হবে।

১৮ জুলাই ব্যানার-ফেস্টুন সহযোগে সড়ক র‌্যালি, আলোচনা ও মৎস্য পোনা অবমুক্ত করার মাধ্যমে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হবে। এ ছাড়া ১৯ জুলাই বর্তমান সরকারের আমলে মৎস্যচাষের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

তিনি জানান, ২০ জুলাই ফরমালিন বিরোধী ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং ২১ জুলাই বিভিন্ন স্কুল-কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামণ্যচিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া ২২ জুলাই হাট-বাজারসহ জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক আলোচনাসহ প্রামণ্যচিত্র প্রদর্শন করা হবে। ২৩ জুলাই আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯।

১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করে মৎস্য সপ্তাহকে সুন্দর ও স্বার্থক করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসাইন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com