জুড়ীতে মৎস্য সপ্তাহের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

July 24, 2019,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হলো মৎস্য সপ্তাহ। “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানে ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৭- ২৩ জুলাই  সাতদিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের পুরস্কার বিতরণ ও সমাপনী মঙ্গলবার ২৩ জুলাই সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক। জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসাইনের উপস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোঈদ ফারুক। উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন। অনুষ্ঠান শেষে মৎস্য সেক্টরে অবদান রাখার কারণে উপজেলা বিভিন্ন মৎস্য জীবিকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে হলেন- উপজেলার নয়াগ্রামের মনিরুজ্জামান, আমতৈল গ্রামের আজিজুর রহমান ও বেলাগাওঁ গ্রামের রোশনা বেগম। এসময় বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com