জুড়ীতে শিক্ষাসেবা সংগঠন “এডুকেয়ার ফাউন্ডেশন” এর আতœপ্রকাশ

সাইফুল্লাহ হাসান॥ জুড়ী শিক্ষার মান উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা সহ গতিশীল কর্মপদ্ধতি ও সুনাগরিক সৃষ্টির লক্ষে স্কুল, কলেজ, মাদরাসায় শিক্ষাবিষয়ক বিভিন্ন কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, বিনামূল্যে সেবা ও সচেতনতা মূলক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে “এডুকেয়ার ফাউন্ডেশন” এর আতœপ্রকাশ হয়।
২৭ জুলাই শনিবার বিকেলে শহরের একটি হলরুমে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধকে নিয়ে এ সংগঠনটি আতœপ্রকাশ করে।
১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সংগঠনটির উদ্যোক্তা আশরাফুজ্জামান রিশাদকে আহবায়ক, সহিদুর রহমান পাবেল, আনোয়ার হোসাইন, আজহার উদ্দিন রাজিন, রুবেল আহমদ এবং নোমান আহমদকে যুগ্ন আহবায়ক। রফিকুল ইসলাম সুমনকে সদস্য সচিব এবং আরাফাত জামান, সাইদুর রহমান জুবেল, এম এইচ ইসলাম, অমিত আল-হাসান, আমির হোসেন এবং আসাদ সারওয়ারকে সদস্য করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক আশরাফুজ্জামান রিশাদ জানান, আমরা তরুন শিক্ষিতদের নিয়ে এই সংগঠন করেছি, যাতে করে জুড়ী উপজেলার শিক্ষা বিস্তারে কাজ করে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখার পাশাপাশি জুড়ীকে শিক্ষিত মডেল উপজেলা হিসেবে সারা দেশে উপস্থাপন করা। আমরা আশা রাখি এই সংগঠনের মধ্যদিয়ে উপজেলার শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হবে।



মন্তব্য করুন