জুড়ীতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা

July 31, 2019,

বিশেষ প্রতিনিধি॥ জুড়ীতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে পিতা-পুত্র মিলে অর্জুন ভর (৬৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে।
৩১ জুলাই বুধবার সকাল ৭টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় চা বাগানের খাসকিতা এলাকায় ঘটেছে।
জানা যায়, গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে চা শ্রমিক অর্জুন ভর ও পার্শ্ববর্তী চা শ্রমিক স্বপন ভর (৫০) মারামারিতে জড়িয়ে পড়েন। পরে স্বপন ভরের পুত্র বিশ্বজিৎ ভর (২৫) লাঠি দিয়ে অর্জুনকে কয়েকটি আঘাত করে। এতে ঘটনাস্থলেই অর্জুন ভর মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং স্থানীয়রা স্বপন ভর ও বিশ্বজিৎ ভরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com