জুড়ীতে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

August 19, 2019,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে মাধবী বিশ্বাস (২০) নামে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ১৯ আগস্ট সকালে উপজেলার জায়ফরনগর ইউপির লামা শাহপুর এলাকার অরকুমার বিশ্বাসের বাড়ী থেকে মাধবীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই বাসার ভিতরে শাড়ী দিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাধবী বিশ্বাসের লাশ উদ্ধার করে জুড়ী থানা পুলিশ।

জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com