জুড়ীতে শিল্প-পণ্য মেলায় চরকি ছিড়ে আহত ১
October 19, 2019,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে শিল্প-পণ্য মেলায় চরকির রশি ছিড়ে পড়ে বেলাল (২৪) নামে এক যুবক আহত হয়েছে।
১৭ অক্টোবর বৃহস্পতিবার রাত ৯ টায় জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে চলছে শিল্প-পণ্য বাণিজ্য মেলা। প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে মেলায় চরকিতে (নাগরদোলা) চড়ছিল লোকজন।
এসময় হঠাৎ করে রশি ছিড়ে চরকি ছিটকে পড়ে। এতে বেলাল নামে এক যুবক আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজারের এক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।



মন্তব্য করুন