আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে পোল্ট্রি খামারীর মামলা

October 20, 2019,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে ‘বন্ধু পোল্ট্রি’ নামে আড়াই হাজার লেয়ার মোরগির একটি খামার অপসারণের ষড়যন্ত্র চালাচ্ছে স্থানীয় একটি মহল। এ ব্যাপারে ভুক্তভোগী খামারি দীনবন্ধু সেন পোল্ট্রি খামার ও খামারের ভুমিতে কোন ধরণের বাধা-বিঘœ সৃষ্ঠি না করতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার মৌলভীবাজার সিনিয়র সহকারী জজ আদালতে প্রতিপক্ষের আব্দুল মতিন, মইন উদ্দিন ও রাধাকান্ত দাশের বিরুদ্ধে একটি মামলা (নং১৪০/২০১৯ইং) করেছেন।

মামলা সুত্রে জানা গেছে, উপজেলার আমতৈল গ্রামের মৃত দয়াময় সেনের পুত্র দীনবন্ধু সেন ২০১৬ সালে জুড়ী কৃষি ব্যাংক থেকে ২০ লাখ টাকা লোন ও ধারদেনা করে আরো ২০ লাখ টাকাসহ মোট ৪০ লাখ টাকার পুঁজি নিয়ে আড়াই হাজার মোরগির লেয়ার পোল্ট্রি খামার স্থাপন করেন। কিন্তু তার প্রতিবেশী একটি কুচক্রী মহল খামারটি বন্ধে নানারুপ ষড়যন্ত্র করতে থাকে। এই পোল্ট্রি খামারটি পরিবেশ দূষন করছে এই অযুহাত তুলে ধরে তারা প্রশাসনকে নানাভাবে বিভ্রান্ত করে খামার অপসারণের তৎপরতা চালায়। অবশেষে খামারি দীনবন্ধু সেন বৃহস্পতিবার ১৭ অক্টোবর বে-আইনি ভাবে পোল্ট্রি খামার অপসারণ, বে-দখল ও শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা-বিঘœ সৃষ্টি না করতে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে প্রতিপক্ষের আব্দুল মতিন, মইন উদ্দিন ও রাধাকান্ত দাশের বিরুদ্ধে মৌলভীবাজার সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com