জুড়ীতে সড়ক ও জনপদের জমি দখল করে দালান নির্মান! কর্তৃপক্ষ নিরব

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সড়ক ও জনপদের ভুমি দখল করে দালান নির্মান করার অভিযোগ পাওয়া গেছে ।
জানা যায়, জুড়ী উপজেলা শহরের ডাকঘর সড়ক সংলগ্ন প্রধান সড়কের ভুমি অবৈধ ভাবে দখল করে নির্মিত ঘরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ এখন ৩ তলায় বিল্ডিং নির্মানের কাজ চলছে।
বর্তমানে বিল্ডিংয়ের কাজ শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক কারনে নিরব ভুমিকায় রয়েছে। জুড়ী শহরের ডাকঘর রোডের জাঙ্গীরাই মৌজার জে এল নং ২৫, আর এস খতিয়ান নং ৮১৩, এস এ দাগ নং ৫৪৯২ দাগে ১.৬০ শতক জমির মালিক মৃত রহমত আলীর ছেলে লকুছ মিয়া ও রমজান আলী।
তার খরিদকৃত জায়গায় নতুন ঘর না বানিয়ে সড়ক ও জনপদের ৫৪৯৩ দাগের ১০ শতক ভুমি অবৈধ দখল করে দালান নির্মান করে বর্তমানে ৩য় তলায় কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদের উপ-সহকারি প্রকৌশলী দেবাশীস সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন রিসিভ করেননি।



মন্তব্য করুন