জুড়ীর জুনেদ কাতার থেকে লাশ হয়ে দেশে আসছেন

কাতার প্রতিনিধি॥ কাতারে বিদ্যুতায়িত হয়ে নিহত মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের জুনেদ আহমদের মরদেহ অবশেষে দেশে পাঠানো হচ্ছে।
কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার রাত আড়াইটায় দেশের মাটিতে পৌঁছাবে নিহতের মরদেহ।
এ বিষয়ে জুনেদের নিকটাত্মীয় কাতার প্রবাসী মোঃ জালাল উদ্দীন জানান, কাতারস্হ বাংলাদেশ দূতাবাস ও জালালাবাদ এসোসিয়েশন কাতার এর সভাপতি মোঃ কপিল উদ্দিনের আন্তরিক প্রচেষ্টায় অতিদ্রুত তার মরদেহ দেশে পাঠাতে পারছি।
তিনি আরও জানান, দূতাবাস থেকে নিহতের পরিবারকে টেলিফোনে শান্তনা দেওয়া হয়েছে এবং মোঃ কপিল উদ্দিন নিজেও টেলিফোনে জুনেদের বাবার সাথে কথা বলেছেন। মরদেহ দেশে পাঠাতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
আগামীকাল বুধবার স্হানীয় সময় দুপুর দেড়টায় কাতারের রাজধানী দোহার হামাদ হাসপাতালের মর্গের পাশ্ববর্তী মাঠে জুনেদ এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ।
উল্লেখ্য, ১৩ অক্টোবর কাতারে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।



মন্তব্য করুন