জুড়ী থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

November 6, 2019,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী থানা পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী একটি উদ্যোগ গ্রহন করা হয়েছে। জুড়ী থানাকে শতভাগ মাদকমুক্ত ঘোষনা করতে উপজেলার ৬ টি ইউপির ৫৪ টি ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে মাদক বিরোধী সভা ও সংশ্লিষ্ট ওয়ার্ড-ইউপির মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠনের লক্ষ্য জুড়ী থানা পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার ৫ নভেম্বর  থেকে সদর জায়ফর নগর ইউনিয়নের ৬ নং মনতৈল ওয়ার্ড থেকে মাকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জুড়ী থানাকে জেলার মধ্যে মাদকমুক্ত মডেল থানা উপহার দিতে জুড়ী থানা পুলিশ কার্যক্রম শুরু করেছে।

বিকাল ৪ টায় জায়ফরনগর ইউনিয়নের মনতৈল বাজারে এ উপলক্ষে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

সদর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসচেতনতা মূলক এবং মাদকের বিরুদ্ধে বিশদ আলোচনা করেন বাংলাদেশ পুলিশের এ.এস.পি মোঃ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সেলিম, ইউপি সদস্য সিরাজ উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাংবাদিক সিরাজ উদ্দিনের সাবলীল উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশের এএসপি মোঃ হুমায়ুন কবির বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের পুলিশের অবস্থান জিরো ট্রলারেন্স। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এ লক্ষ্য বাস্থবায়নে আমাদের জুড়ী থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, মাদকের সঙ্গে জড়িত যেই হোক না কেনো আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন আমরা তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখবো। চলমান এ উদ্যোগের সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ও ভূমিকা রাখার আহবান জানিয়ে বলেন, “মুক্তিযুদ্ধার সন্তানরা কখনো বেইমানী করবে না”।

জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার পুলিশের পাশাপাশি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ও মাদকের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com