জুড়ীতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

November 10, 2019,

জুড়ী প্রতিনিধিঃ  মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সদর জায়ফরনগর ইউনিয়ন থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে এ সভা অব্যাহত থাকবে।

শনিবার ৯ নভেম্বর  সন্ধ্যায় জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পৃথক পৃথক মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজার সভাপতিত্বে ভুয়াই বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, আজাদুর রহমান, ডাঃ বাবুল আহমদ, ইউপি সদস্য আজন মিয়া প্রমূখ।

ভুয়াই বাজারে মাদক বিরোধী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এএসপি (কুলাউড়া) সার্কেল সাদেক কাওসার দস্তগীর বলেন, মাদক আমাদের সমাজের একটি ব্যাধি। আমরা সম্মিলিত ভাবে সমাজের এ ব্যাধিকে প্রতিরোধ করতে এগিয়ে আসতে হবে। মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি সহ সমাজের সকল অসঙ্গতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো ট্রলারেন্স।

হাসনাবাদ বাজারে মাদক বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, মাদক আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। মাদকসেবীদের শরীরের সমস্ত অর্গানন গুলো আস্তে-আস্তে নিস্তেজ করে দেয়। এটা মাদকসেবীরা বুঝতে পারেনা। তাই মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের ব্যাপারে সমাজের সচেতন নাগরিকদের সোচ্চার হতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের পুলিশের অবস্থান জিরো ট্রলারেন্স। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের জুড়ী থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম অফিকুল, এম এ হান্নান এলাইছ, ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন সুজল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজিব বৈদ্য রাজু সহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ১০ সদস্য বিশিষ্ট একটি মাদক বিরোধী কমিটি গঠন করা হয় এবং কমিটির প্রত্যেক সদস্যদের ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজার সৌজন্যে মাদকের বিরুদ্ধে শ্লোগান সম্বলিত টি শার্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে মাদকের কুফল ও নিরাপদ সুন্দর, মাদক মুক্ত জীবন গড়তে জনসচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com