জুড়ীতে ছাত্রলীগের উপজেলা ও কলেজ কমিটি গঠন

November 13, 2019,

সাইফুল্লাহ হাসান॥ দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম  জাকির হুসাইনের নিজ উপজেলা মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছাত্রলীগ ও তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার ১৩ নভেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী (আমীন) ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য ফয়ছল আহমদকে উপজেলা শাছার সভাপতি ও সাহাব উদ্দিন সাবেলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি দেয়া হয়। এদিকে কলেজ শাখায় এ. আর. সাজেদকে সভাপতি ও গৌতম দাসকে সাধারণ সম্পাদক করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, বছরের ১৩ এপ্রিল উপজেলা ও কলেজ শাখার সম্মেলনে অনুষ্টিত হয়। সম্মেলনে তৎকালীন জেলা সভাপতি মোঃ আসাদুজ্জামান রনি উপজেলা আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষানা করেন। নতুন কমিটির নাম ঘোষনা ছাড়াই সম্মেলনের কাজ শেষ হয়। এর পর থেকে একেক মাস করে পার হয় ১৯ মাস। অবশেষে আজ ১৩ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি নাম ঘোষনা করা হয়।

১৬ সদস্যের উপজেলা কমিটির অন্যান্যরা হলেন-  সহ-সভাপতি সাহাব উদ্দিন সামচু, রাজীবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ দাস সাজু, সাইদুর রহমান, নাসিম রহমান, সাংগঠনিক সম্পাদক এস. এইচ. মুন্না, নেওয়াজ শরীফ রাজু, আব্দুল মালিক, নাজমুল ইসলাম তুহিন, সদস্য হুমায়ুন রশিদ, গিয়াস উদ্দিন, কাওছার গনি রাফি, সোহান রসিদ ও ইমরান আহমদ আনোয়ার।

১৪ সদস্যের কলেজ কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি তাপস দাস, আশফাক আহমদ আদনান, শাকীর আহমদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিয়ান মাহবুব, শেখ মুন্না, হাবিবুর রহমান জয়, সাংগঠনিক সম্পাদক ইমরুল ইসলাম কানন, প্রকাশ গোয়ালা, হোসেন মোহাম্মদ শাহজান, কনক দাস, সদস্য প্রানতোষ দাস ও আরিফ আহমদ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com