অবশেষে সরানো হলো ময়লার স্তূপ

November 16, 2019,

সাইফুল্লাহ হাসান॥ জুড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে সামনে ময়লা আবর্জনার স্তূপ সরানো হয়েছে।

১৬ নভেম্বর শনিবার দুপুরে স্থানীয় যুবকদের নেতৃত্বে সেচ্ছাশ্রমে আবর্জনার স্তূপ পরিষ্কার করে বিভিন্ন জাতের ফুলের চারা লাগানো হয়েছে।

বিদ্যালয়ের আশেপাশের দোকানিদের ও বাজারের ময়লা-আবর্জনা এই স্থানে ফেলার কারণে এমন স্তূপ হয়েছে।

দুর্গন্ধে দূষিত হচ্ছিল পরিবেশ। আবর্জনার স্তূপ সরানোর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।  তবে গতকাল সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়।  এর পর একদিনের মাথায় স্থানীয় কয়েকজন যুবক মিলে ঐ স্থানটি পরিষ্কার করে দেন।

স্থানীয় ব্যবসায়ী মর্তুজ আলী ও উপজেলা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম এর  নেতৃত্বে সেচ্ছাশ্রমে এ পরিষ্কার অভিযানে উপস্হিত ছিলেন, মান্না আহমদ, মাছুম আহমদ, আব্দুর রাজ্জাক জুমন, সোহানুর রহমান, মামুন আহমদ প্রমূখ।  পরে তারা আবর্জনার স্তূপ পরিস্কার করে রাস্তার ঐ স্থানে বিভিন্ন জাতের ফুলের চারা লাগান।

মর্তুজ আলী বলেন, আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এ কাজ করেছি। আর্বজনার জন্য পথচারসিহ ঐ স্কুল দুটির শিক্ষার্থীদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই আমরা কয়েকজন মিলে এ কাজ করলাম।  সাথে ঐ স্থানে যাতে আর কেউ ময়লা আবর্জনা না ফেলে তাই আমরা বিভিন্ন জাতের ফুলের গাছ রোপন করি।  এ ধরনের কাজ করা উচিত বলে তিনি মনে করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com