জুড়িতে কমলা চাষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময়

November 27, 2019,

বিকুল চক্রবর্তী॥ জুড়ি উপজেলার শতাধিক কমলাচাষীকে নিয়ে কমলা চাষের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে জুড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর বুধবার দুপুরে জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাল ছড়ায় আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান।

মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর সভাপতিত্বে ও জুড়ি উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফারুক আহমদ, এ এস পি মো: হুমায়ুন ও জুড়ি অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার।

এ সময় কৃষকদের কাছ থেকে তাদের সমস্যা গুলো শুনে পরে করণীয় বিষয়ে সংশ্লিষ্ঠ দপ্তর কৃষি বিভাগ, বন বিভাগ, জন স্বাস্থ্য প্রকৌশল, স্থানীয় সরকার বিভাগ, ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় বসেই সিন্ধান্ত হয় তাদের পানির ও রাস্তার সমস্যার সমাধান করা হয়। একই সাথে তাদের ঋণ প্রাপ্তি, ভুমি সমস্যা ও ফসলের পোকার উপদ্রব দূরিকরণে বিভাগীয় কমিশনার সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সমাধান করবেন বলে কৃষকদের আস্ব্যস্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com