জুড়ীতে ট্রাফিক পুলিশিং কার্যক্রম চালু

আল আমিন আহমদ॥ জুড়ী উপজেলার সুযোগ্য পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম(বার)মহোদয় প্রতিশ্রুতি অনুযায়ী জুড়ী উপজেলাকে যানজট মুক্ত করার লক্ষ্যে ট্রাফিক পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২ ডিসেম্বর সকাল ১২ ঘটিকায় ভবানীগঞ্জ বাজার জামে মসজিদ সংল্গনে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার) মৌলভীবাজার যোগদানের পর গত ৮ সেপ্টেম্বর জুড়ীতে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় জনদাবীর প্রেক্ষিতে জুড়ীতে স্থায়ী ভাবে দু’জন ট্রাফিক নিয়োগের প্রতিশ্রুতি দেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার-এর সভাপতিত্বে ও অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম-এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ. মোঈদ ফারুক, জুড়ী থানায় সংযুক্ত শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার মো. হুমায়ূন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আয়াজ উদ্দিন, সম্পাদক এম. এ. মহসিন মুহিন, কামিনীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, শুধুমাত্র দু’জন ট্রাফিক দিয়ে শহরের যানজট নিরসন করা যাবেনা। সিএনজিসহ সব ধরণের যানবাহন মালিক-শ্রমিক, স্থানীয় ব্যবসায়ী, পথচারী সবার আন্তরিক প্রচেষ্টায় শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।



মন্তব্য করুন