অবশেষে বিলুপ্ত হলো জুড়ী উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি

December 5, 2019,

সাইফুল্লাহ হাসান॥ সম্মেলনের দীর্ঘ ১৯ মাস পর কমিটি ঘোষণার দুই দিনের মাথায় স্থগিত হওয়া মৌলভীবাজারের জুড়ী উপজেলা ও তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি পর ২২ দিন পর বিলুপ্ত হলো ।

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর রাত কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়।

পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এ আর সাজেদকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হলো।

১৩ নভেম্বর মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমীন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত প্যাডে ১ বছরের জন্য এ কমিটি কমিটি ঘোষণা করেন।

ফয়ছল আহমদকে উপজেলায় সভাপতি এবং সাহাব উদ্দিন সাবেলকে সাধারণ সম্পাদক করা হয়। কলেজ শাখায় এ আর সাজেদকে সভাপতি ও গৌতম দাসকে সাধারণ সম্পাদক করা হয়। এর দুই দিন পর কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে উপজেলা ও কলেজ শাখার কার্যক্রম স্থগিত করে আনিত অভিযোগের ভিত্তিতে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com