জুড়ীতে বিদ্যুতের খুঁটির চাপায় শ্রমিক নিহত

December 5, 2019,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে চাপা পড়ে মোঃ গোলাম মোস্তাফা মিয়া (৪৫) নামের এক বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছেন। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের এম এ মুমিত আসুক চেয়ারম্যানের বাড়ীর সড়কে। নিহত গোলাম মোস্তাফা মিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার রাঘবপুর গ্রামের মৃত মোঃ আলীম উদ্দিনের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, নতুন বিদ্যুৎ লাইন নির্মাণ কাজ চলামান রয়েছে। এসময় শ্রমিক টেলাগাড়ী থেকে বৈদ্যুতিক পিলার নামানোর জন্য গেলে পিলার টি অসাবধানতাবশত পিলারের চাপায় গুরুতর আহত হন গোলাম মোস্তাফা। তাকে সহকর্মীরা উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার এস আই সুপ্রিয় নন্দী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আমরা আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com