জুড়ীতে শিক্ষার্থী সমাবেশ ও আলোচনা সভা

December 9, 2019,

জুড়ী প্রতিনিধি॥ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে‘ আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ শ্লোগানে জুড়ীটি এন খানম সরকারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো শিক্ষার্থী সমাবেশ ও আলোচনা সভা।
৯ ডিসেম্বর জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসিম চন্দ্র বণিকের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জ অ্যাডিশনাল ডিআইজি জয় দেব কুমার ভদ্র (বি পি এম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক,টি এন খানম সরকারি কলেজ অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, কুলাউড়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর,সহকারী সার্কেল শিক্ষন বিস জুড়ী থানা হুমায়ুন আহমদ,জুড়ী থানা অফিসার ইনর্চাজ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার,জুড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, দুর্নীতি প্রতিরোধ কমিটি জুড়ী উপজেলা সভাপতি আলহাজ¦ তাজুল ইসলাম, যদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ চৌধুরী খুশি প্রমূখ।
প্রধান অতিথি বলেন, দুর্নীতি যারা করে তারা জানে এটা খারাপ কাজ করছে। কিন্তু তা যেন সমাজে প্রকাশনা হয় সে জন্য মরিয়া হয়ে উঠে। সেখানে সমাজের সচেতন মানুষরা সেই দুর্নীতি ধরে সমাজে প্রকাশের ব্যবস্থা করতে হবে। শুধু সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা একা করতে পারবেনা। সে জন্য সমাজে একমাত্র রুল মডেল হবে ভালে ামানুষ রাই।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com