শ্রমিক কল্যাণ ফেডারেশনের কম্বল ও স্কুল ব্যাগ বিতরণ

জুড়ী প্রতিনিধি॥ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জুড়ী উপজেলাশাখার উদ্যোগে অসহায় শ্রম জীবি মানুষের মাঝে কম্বল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
১৩ ডিসেম্বর শুক্রবার শ্রমিক কল্যাণ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি লুৎফর রহমান আজাদীর সভাপতিত্বে ও রিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি কামাল হোসেন ও সামছুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বিভাগীয় সভাপতি ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সভাপতি সাইফুল ইসলাম, সিলেট মহানগর ব্যবসায়ী ফিরোজ উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি ফয়ছল আহমদ, পেইন্টার শ্রমিক সভাপতি সুরুজ আলী প্রমূখ। পরে প্রধান অথিতি শতাদিক অসহায় শ্রম জীবি মানুষের মাঝে কম্বল ও শিশুদের স্কুল ব্যাগ বিতরণ করেন।



মন্তব্য করুন