পলো বাওয়া উৎসব জুড়ী নদীতে অনুষ্ঠিত

December 17, 2019,

জুড়ী প্রতিনিধি॥ তোমরা পলো বাওগো ঝাপাইয়া ঝোপাইয়া, রুই কাতলা বাউস আর বোয়ালের লাগিয়া’ হেমন্ত কাল মাছ ধরার মৌসুম। পেশাদার মাছ শিকারিরা তো বার মাসই মাছ ধরার কাজে নিয়োজিত থাকেন। তবে শৌখিন মৎস্য শিকারিদের মাছ ধরার মোক্ষম সময় এটাই।

মৌলভীবাজারের জুড়ীতে কন্টিনালা নদীতে ‘পলো বাওয়া’ নামে হেমন্তকালীন এই মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়ে গেল রবিবার। এতে শত শত পেশাদার ও শৌখিন মৎস্য শিকারিরা উৎসবমুখর পরিবেশে নদীতে পলো নিয়ে নেমে পড়েন।

বিজয় দিবসের ছুটির দিনে এই আয়োজনকে ঘিরে সবার মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা-উৎসব আমেজ পরিলক্ষিত হয়।

কন্টিনালা সেতু থেকে শুরু করে রাবারড্যাম পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার এলাকা জুড়ে চলে পলো দিয়ে মাছ ধরা। মনোরম সে দৃশ্য উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্তের হাজার হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোররা ভিড় জমান নদীর দুই পাড়ে।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ এম এ মৌঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা শুরু থেকে শেষ পর্যন্ত পলো বাওয়া উৎসব পর্যবেক্ষণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com