জুড়ীর ফুলতলায় ২ দিন ব্যাপী ইসলামী সুন্নী মহা-সম্মেলন ও দোয়া মাহফিল

December 21, 2019,

আব্দুর রব॥ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা মাঠে বিরইনতলা আল-ইসলাহ লতিফিয়া সমাজকল্যাণ যুব পরিষদের উদ্যোগে ২ দিন ব্যাপী ১৩তম ইসলামী সুন্নী মহা-সম্মেলেনের আয়োজন করা হয়েছে।

১ জানুয়ারী বুধবার বাদ যোহর হতে রাত ১২টা পর্যন্ত এবং ২ জানুয়ারী বৃহস্পতিবার বাদ যোহর হতে পরদিন ফজর পর্যন্ত এ সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আয়োজকদের সুত্রে জানা গেছে, ইসলামী সুন্নী মহা-সম্মেলনে প্রধান অতিথি হিসেবে নছিহত পেশ করবেন, আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (র:)এর সুযোগ্য নাতি বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী। প্রধান বক্তার বয়ান পেশ করবেন ঢাকা দারুল হাবীব মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মাছুম আহমদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে নসিহত পেশ করবেন সিলেট জালালপুর জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আশিকুর রহমান, চৌধুরীবাজার আলিম মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা আব্দুস সালাম, জালালপুর দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা তাজ উদ্দিন। ২য় দিন বৃহস্পতিবারের ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বয়ান পেশ করবেন আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (র:)এর সুযোগ্য নাতি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি এমদাদ উল্লাহ নেছারী খতিব (বীর বাগর কেন্দ্রীয় জামে মসজিদ কেরানীগঞ্জ, ঢাকা), হযরত মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী (চট্টগ্রাম), হযরত মাওলানা ফখরুল ইসলাম (আরবী প্রভাষক রবিরবাজার দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা), হযরত মাওলানা রফিকুল ইসলাম (ইমাম ও খতিব গরেরগাঁও জামে মসজিদ, জুড়ী)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com