আল্ হারামাইন ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

December 22, 2019,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে জুড়ী উপজেলা ফাউন্ডেশনের উদ্যোগে, সিলেট শহরের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২২ ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন ও বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম,এ মোঈদ ফারুক। জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী সভায় জুড়ী উপজেলা ফাউন্ডেশন সভাপতি রায়হানুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হোসেন পলাশের পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, আল্ হারামাইন হাসপাতাল ভাইস চেয়ারম্যান অলিউর রহমান সিআইপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেডিকেল সার্ভিসেস আল্ হারামাইন হাসপাতাল পরিচালক ডাঃ এম. ফয়েজ আহমদ, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ প্রমূখ।

অতিথিদের সাথে উপস্থিত ছিলেন, রিজিওনাল অফিসার মার্কেটিং সুফিয়ান আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন পরিষদ ৫ বারের চেয়ারম্যান, জুড়ী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাসুক আহমেদ ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাসুম রেজা। সকাল ১১টা হতে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পিং এর কাজ চলে। মেডিকেল ক্যাম্পে আল্ হারামাইন হাসপাতাল সহকারি পরিচালক ডাঃ আহমেদ নাফি, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সৌমিত্র রায়, সার্জারী বিশেষজ্ঞ ডাঃ রেজা আহমদ, গাইনী বিশেষজ্ঞ ডাঃ রাবেয়া নাসরিন শিশু বিশেষজ্ঞ ফেরদৌস জাহান জেলীসহ ২৫ জন ডাক্তার উপস্থিত থেকে অত্রাঞ্চলের প্রায় ২সহস্রাধিক রোগিকে সেবা প্রদান করেন। তাদেরকে সার্বক্ষনিক সহযোগিতা করেন, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি সম্পাদকসহ সকল সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com