জুড়ীতে এনসিসি ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

December 23, 2019,

আল আমিন আহমদ॥ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের উদ্যোগে জুড়ী উপজেলায় ১০০ দুস্থ শীতার্ত নারী-পুরুষের  মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

২৩ ডিসেম্বর সোমবার বিকেল ৩টায় ভবানীগঞ্জ বাজার এনসিসি ব্যাংক শাখায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক। এতে বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বণিক, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার, জুড়ী উপজেলা পরিষদের ভাসই চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, বিশেষ্ট সমাজ সেবক এম এ মুজিব মাহবুব, আজমল আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com