ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

December 26, 2019,

স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলার নয়া বাজার, গোয়ালবাড়ী বাজার, হাজী ইনজাদ আলী মার্কেট, নিউ মার্কেট ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন জুড়ী থানার  পুলিশ ফোর্স। অভিযানকালে নয়া বাজারে অবস্থিত কবির উদ্দিন ষ্টোরকে ১ হাজার টাকা, গোয়ালবাড়ী বাজারে অবস্থিত বেলাল ষ্টোরকে ৫ শত টাকা, ইমন ষ্টোরকে ৫ শত টাকা, হাজী ইনজাদ আলী মার্কেটে অবস্থিত শামীম খাদ্য ভান্ডারকে ৩ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, চালের বস্তাতে ওজনে কম দেওয়া, বাটখারাতে ওজন কম থাকাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

 

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com