জুড়ীতে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ

January 1, 2020,

জুড়ী প্রতিনিধি॥ সারাদেশের ন্যায় জুড়ী উপজেলায় বই উৎসব উদযাপন করা হয়েছে। উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়। ১ জানুয়ারি বুধবার জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বনিকের সভাপতিত্বে ও শিক্ষক কবির আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ছাদেক, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com