জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অনলাইনে শিক্ষার্থীদের পরীক্ষার বার্ষিক ফলাফল প্রকাশ
January 1, 2020,

জুড়ী প্রতিনিধি॥ ঐতিহ্যবাহী জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা-২০১৯ এর ফলাফল স্কুলের অনলাইনের (ওয়েব সাইটের) মাধ্যমে প্রকাশ হয়েছে। শিক্ষার্থীরা যে কোন স্থান থেকে তাদের নিজ আইডি নং দিয়ে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবে।
রোববার বিকেল ২টায় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস এর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ আলাউদ্দিন ওয়েবসাইট এর মাধ্যমে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এখন থেকে ঘরে বসেই ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা এই ওয়েব সাইটিতে (http://jgmhs.edu.bd/) এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা।



মন্তব্য করুন