জুড়ীতে রাস্তার মধ্যে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি

আল আমিন আহমদ॥ জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার বাসষ্ট্যান্ড হইতে উত্তর ভবানীপুর-কলেজ বাইপাস রাস্তার মধ্যে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে যেকোন সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাই অবিলম্বে খুঁটি সরিয়ে নিরাপদ স্থানে স্থাপনের দাবি এলাকাবাসীর। রাস্তাটি দিয়ে প্রতিদিন অনেক ছোটখাটো গাড়ী চলাচল করলেও ঝুঁকি নিয়ে চলাচল করে বড় গাড়ি।
জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস সরেজমিন পরিদর্শণ করে উপজেলা আইন শৃঙ্খলা ও চোরা চালান প্রতিরোধ কমিটির সভায় খুঁটি অপসারণের প্রস্তাব করেন। এছাড়াও জুড়ী উপজেলা পিডিপির উপ-সহকারি প্রকৌশলী আনছারুল কবির শামীমের সাথে আলাপ হয়েছে তিনি বলেছেন খুঁটি অপসারণের জন্য সরেজমিন দেখে ব্যবস্থাগ্রহণ করা হবে।
এবিষয়ে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৩ হাজার বোল্টের খুঁটি সরিয়ে নিরাপদ স্থানে স্থাপনের জন্য জুড়ী উপজেলায় আইন শৃঙ্খলা মিটিংয়ে আলোচনা হয়েছে। খুব দ্রুত ৩৩ হাজার বোল্টের বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হবে।



মন্তব্য করুন