শ্রীমঙ্গলে শিশু ধর্ষন ও যৌনহয়রানী রোধে র‌্যালী ও আলোচনাসভা

January 25, 2020,

তোফায়েল পাপ্পু॥  শ্রীমঙ্গলে শিশুধর্ষন ও যৌনহয়রানী রোধে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহায়তায় কৈশোর কর্মসূচির আওতায় উপজেলার কালাপুর ইউনিয়নের প্রায় ১০০শত কিশোর কিশোরীদের নিয়ে শিশুধর্ষন ও যৌনহয়রানী রোধের‌্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ-এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদার ,ম্যাকবাংলাদেশ-এর পরিচালক ও সমাজকর্মী এস এ হামিদ , কালাপুর ইউনিয়ন সদস্য মুজিবুর রহমান মুজিব প্রমুখ। এছাড়াও কিশোর কিশোরীদের অবিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com