জুড়ীতে প্রয়াত জনপ্রতিনিধিদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

January 30, 2020,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠালগ্ন ১৯৬০ সাল হতে অদ্যবধি নির্বাচিত সম্মানীত চেয়ারম্যান ও সদস্যগনের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বর্তমান পরিষদ ৩০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে ইউপি জনমিলন কেন্দ্রে এ শোকসভার আয়োজন করে।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজার সভাপতিত্বে ও জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত শোকসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, সাবেক ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দিন, নজমুল ইসলাম মাস্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া, আব্দুল কাদির দারা, জাকির আহমদ কালা, জুবের হাসান জেবলু, জায়েদ আনোয়ার চৌধুরী, বিএনপি নেতা দেওয়ান আইনুল হক মিনু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, জুড়ী উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম. রাজু আহমেদ, ইউপি সদস্য মিলাদ চৌধুরী। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জাপা নেতা আনোয়ারুল ইসলাম আনু, ইউপি সদস্য মো. আব্দুল খালিক, সিরাজুল ইসলাম, আজন মিয়া ইউপি সদস্যা  রোসনা বেগম, সৈয়দা রওশন আরা, ইমরুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন জুড়ী জালালীয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফিজ বদরুল ইসলাম। সভায় ইউনিয়নের প্রয়াত ও জীবিত জনপ্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com