জুড়ীতে আ’লীগ নেতা আয়াজ মিয়ার ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

আব্দুর রব\ জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী আয়াজ মিয়া (৭৫) ৭ জানুয়ারী শুক্রবার সকাল ১১ টায় ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)। তিনি বিয়ানীবাজার উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে জুড়ী ভবানীগঞ্জ বাজারে বসবাস করতেন। বিকাল সাড়ে ৪টায় জুড়ী বাসষ্ট্যান্ড জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিয়ানীবাজারে গ্রামের বাড়ির গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
এদিকে জুড়ী উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ও ব্যবসায়ী হাজী আয়াজ মিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক ও ফলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মহসিন উদ্দিন।



মন্তব্য করুন