জুড়ীতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে বাগান শ্রমিকের মৃত্যু
February 13, 2020,

জুড়ী প্রতিনিধি: জুড়ী উপজেলার ফুলতলা চা বাগানে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাগরনাল চা বাগানের বাসিন্দা ভাস্কর ক্ষেত্রীর পুত্র বাগান শ্রমিক বিমল ক্ষেত্রী যজ্ঞানুষ্টানের কাজে ট্রাক্টরে চড়ে পার্শ্ববর্তী ফুলতলা চা বাগানে যায়।
ঘটনাটি বৃহস্পতিবার সকাল ১১টায় সেখানে অসাবধানতাবশত ট্রাক্টর থেকে নিচে পড়ে গেলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।



মন্তব্য করুন