অমর একুশ ও বসন্ত উৎসব উপলক্ষে বড়লেখায় বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আব্দুর রব: বড়লেখা নজরুল একাডেমি রোববার অমর একুশ ও বসন্ত উৎসব উপলক্ষে এক দিনের বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ন’টায় প্রধান অতিথি হিসেবে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বইমেলার স্টলগুলোতে বিভিন্ন বয়সী বইপ্রেমীদের ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। লেখক-পাঠকের মিলন মেলায় পরিণত হয় বালিকা স্কুলের মাঠ।
নজরুল একাডেমির সভাপতি প্রধান শিক্ষক দীপক নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা, নজরুল একাডেমির উপদেষ্ঠা ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, ফুলতলা সাগরনাল শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস, প্রথম আলোর স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) আখমল হোসেন নিপু, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কোয়াবের সভাপতি সালেহ আহমদ জুয়েল, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মিন্টু দেশওয়ারা, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, লিটন শরীফ প্রমুখ।



মন্তব্য করুন