মৌলভীবাজারে ভুয়া সহকারী পুলিশ সুপার গ্রে/প্তা/র

June 9, 2026,

স্টাফ রিপোর্টার : নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে সাজু আহমেদ শুভন (৩৫) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সুজনের বাড়ি রংপুরের কোতোয়ালীর পশ্চম বাবুখা এলাকায়।

পুলিশ জানিয়েছে, গত ৫ জুন রাতে বড়লেখা থানাধীন নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা চা শ্রমিক যতিন চাষার কাছে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন সাজু আহমেদ শোভন। এ সময় তিনি মামলার বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করে মামলা নিষ্পত্তির আশ্বাস দেন এবং গ্রেপ্তারের ভয় দেখিয়ে কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন।

পরবর্তীতে গত ৭ জুন বিকেলে নিউ সমনবাগ চা বাগান বাজারে আসামিকে দেখে ভুক্তভোগী তাকে শনাক্ত করেন। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা তাকে আটক করে এবং বড়লেখা থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করেন, যেখানে তার নামের পাশে এএসপি পদবি উল্লেখ ছিল। পরে যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন এবং ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।

পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে বলে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খাঁন জানান, তার বিরুদ্ধে বড়লেখা থানায় পেনাল কোডের ১৭০/৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com