মাদক ব্যবসায়ীকে ক্রেতা সেজে আটক করেছে র্যাব

জুড়ী প্রতিনিধি: জুড়ীতে ক্রেতা সেজে ২০৩পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। আটককালে র্যাব সোর্সকে দা দিয়ে কুপিয়ে একজন পালিয়ে যায়। আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ১৭ ফেব্রæয়ারি শ্রীমঙ্গল ক্যাম্পের র্যাব সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ক্রেতা সেজে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এসময় ২০৩পিছ ইয়াবাসহ কামরুল ইসলাম ও হাবিবুর রহমান নামে দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটককালে হবিবুর রহমান র্যাব সোর্স রুবেলকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার এডি আব্দুল জব্বার জানান, আসামিকে জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে এবং আহত রুবেলের চিকিৎসা চলছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আটককৃত কামরুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন