জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত

February 22, 2020,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে শুক্রবার ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে জুড়ী শিশুপার্ক শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। একে একে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি,  উপজেলা জাতীয় পার্টি, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।

শুক্রবার ভোরে উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয় প্রভাতফেরী। বিকেলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জুড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি। সভায় জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার আলাউদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার,  পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বল প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com