জুড়ীতে মারওয়ান বিন খালেদ বাই-সাইকেল এন্ড টিভি নকআউট নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

February 27, 2020,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে মারওয়ান বিন খালেদ বাই-সাইকেল এন্ড টিভি নকআউট নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২০ ইং শুরু হয়েছে।

সম্প্রতি জুড়ী উপজেলার বড়ধামাই মাতৃভূমি স্পোর্টিং ক্লাবের আয়োজনে বড়ধামাই উত্তরপার জামে মসজিদ সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন টুর্নামেন্টের পৃষ্টপোষক ও সংযুক্ত আরব আমিরাতস্থ জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান পৃষ্টপোষক বিশিষ্ট সমাজকর্মী হাজী আজমল আলী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগ নেতা ইছবর আলী। মাতৃভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি ও পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ মুয়াজ্জেম রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমদ, হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট আব্দুর রহমান, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির, সাধারন সম্পাদক মঈনুল ইসলাম মইন, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ফখর উদ্দিন, তরুন সমাজসেবক শাহরিয়ার মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভুইয়া উজ্জ্বল, কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশরাফ, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজী আলাউদ্দিন, ইউপি সদস্য মাসুক উদ্দিন, রফিকুল ইসলাম রেনু,  টুর্নামেন্টের উপদেষ্টা হাজী মতিউর রহমান তুতা, হাজী আব্দুল হাই, হাজী বদরুল ইসলাম, ডাঃ রুবেল আহমদ, জাকারিয়া মাহমুদ শাহীন, মজির উদ্দিন, দেলোয়ার হোসাইন, মাতৃভূমি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রুকন, সদস্য আবু সুফিয়ান, এমাদুল ইসলাম ইমন প্রমূখ। এদিকে মারওয়ান বিন খালেদ বাই-সাইকেল এন্ড টিভি নকআউট নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে মোট ৪৮ দল অংশ গ্রহণ করছে।।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com