জুড়ীতে এডুকেয়ার সেরা প্রতিভার গ্র্যান্ড ফিনাল রাউন্ড অনুষ্ঠিত

February 29, 2020,

স্টাফ রিপোর্টার॥॥ এডুকেয়ার ফাউন্ডেশনের আয়োজনে আলোকিত জুড়ী গড়ার প্রত্যয়ে জুড়ী উপজেলার সর্ববৃহৎ মেধা যাচাই প্রতিযোগীতার গ্র্যান্ড ফিনাল রাউন্ডের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে গ্র্যান্ড ফিনাল রাউন্ডের দেড় ঘণ্টাব্যাপী এমসিকিউ ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এডুকেয়ার সেরা প্রতিভার পরীক্ষা ৩টি ধাপে অনুষ্ঠিত হয়। পরীক্ষার ১ম ধাপে প্রিলিমিনারি রাউন্ডে ৬৯৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ২য় ধাপে কোয়ালিফাইং রাউন্ডে ২৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এবং শেষ ধাপ গ্র্যান্ড ফিনালে ৯৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

বাংলা, ইংরেজি, গণিত, তথ্যপ্রযুক্তি ও সাধারণ জ্ঞান এই ৫টি বিষয়ে প্রতিযোগীরা পরীক্ষা দেয়।

পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন সিলেট শিক্ষা বোর্ডের উপ কলেজ পরিদর্শক আবুল কালাম, জুড়ী কলেজের প্রভাষক মুজিবুর রহমান, সাখাওয়াত হোসেন, ফুলতলা কলেজের প্রভাষক সইফ উদ্দিন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি আশরাফুজ্জামান রিশাদ, সহ সভাপতি আরাফাত জামান, আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ ও রাজিন আহমদ সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

এডুকেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সপু বলেন, আলোকিত জ্ড়ুী গড়তে মেধাবী মননশীল প্রজন্ম প্রয়োজন। আর সেই মেধাবী প্রজন্ম গড়তে কাজ করতে চায় এডুকেয়ার ফাউন্ডেশন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com