জুড়ীতে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
March 7, 2020,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে পল্লী বিদ্যুৎ থেকে সৃষ্ট অগ্নিকান্ডে একটি বাড়ী স¤পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
বৃহ¯পতিবার ৫ মার্চ সন্ধ্যায় উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে রকিব আলীর বাড়ীতে ঘটেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগে ওই এলাকায় বিদ্যুৎ ছিলনা। সন্ধ্যার দিকে বিদ্যুৎ আসলে বাড়ীর লোকজন বাতি জ্বালানোর জন্য সুইচ দেন। সুইচ দিতেই বিদ্যুৎ লাইনে আগুন লেগে যায়। মূহুর্তেই পুরো বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় আগুনে পুড়ে রকিব আলীর ৫ কক্ষের পাকা বসত ঘরসহ স¤পূর্ন মালামাল ভস্মিভূত হয়।



মন্তব্য করুন