ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে জুড়ীতে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

March 7, 2020,

জুড়ী প্রতিনিধি॥ ভারতে মুসলিম হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে শুক্রবার ৬ মার্চ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুড়ী উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতা।

উপজেলার শিশু পার্কে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যানবীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বক্তব্য রাখেন জুড়ী বড় মসজিদ ইমাম ও খতিব মাওঃ আব্দুল কুদ্দুস, জুড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদ ইমাম ও খতিব মাওঃ নজরুল ইসলাম, জামেয়া ইসলা মিয়া জুড়ী মুহ তামিম মাওঃ তাফজ্জল হোসেন প্রমূখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নিউ মার্কেট সম্মুখে এসে শেষ হয়। মিছিলে বিক্ষোদ্ধ হাজারো জনতা ভারতের মোদি বিরুদ্ধো নানা শোøগান দিতে থাকে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকি অনুষ্ঠানে মোদিকে দাওয়াত না দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com