বড়লেখার দাসেরবাজার ইউনিয়ন বিএনপির কমিটি নজরুল সভাপতি বাহার সম্পাদক

March 14, 2020,

আব্দুর রব॥ বড়লেখার দাসেরবাজার ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রহিম উদ্দিন নজরুল সভাপতি, ইউপি মেম্বার রুহুল আমিন বাহার সাধারণ সম্পাদক ও খসরুজ্জামান খসরু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১২ মার্চ বৃহস্পতিবার রাতে ইউনিয়ন বিএনপির ৩টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দাসেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি রহিম উদ্দিন নজরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি মেম্বার রুহুল আমিন বাহারের পরিচালনায় ফলাফল ঘোষণা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসালাম, ভারপ্রাপ্ত সম্পাদক আতাউর শহিদ, ৪নং ওয়ার্ড সভাপতি তিয়াহাম আহমদ চৌধুরী, তালিমপুর ইউপি সাংগঠনিক সম্পাদক সমছ উদ্দিন, প্রচার সম্পাদক আছাদ উদ্দিন, বিএনপি নেতা নুর উদ্দিন, খলিলুর রহমান, আজির উদ্দিন, যুবদল নেতা সামছুল হক, কাওছার আহমদ, বিয়ানীবাজার যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, ছাত্রদল নেতা মুজিবুর রহমান, জয়নুল ইসলাম, তাহের আহমদ, রনি আহমদ, আফজাল হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com