বড়লেখায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নির্মাণ শ্রমিক একাদশ বিজয়ী

March 14, 2020,

আব্দুর রব॥ বড়লেখার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় মাঠে ১৪ মার্চ  শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ‘আব্দুল বাতিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন করেন ইউএনও মো. শামীম আল ইমরান। দক্ষিণভাগ খেলোয়াড় কল্যাণ সমিতি এ টুর্নামেন্টের আয়োজন করেছে। উদ্বোধনী খেলায় দক্ষিণভাগ নির্মাণ শ্রমিক ফুটবল একাদশ বিয়ানীবাজারের জলঢুপ ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে।

দক্ষিণভাগ খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও ফয়সল রানার যৌথ পরিচালনায় অনুষ্টিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল¬াহ খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, মো. রুয়েল কামাল, সমাজসেবক আব্দুল মুকিত লুলু, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, ক্রীড়া সংগঠক ফয়জুর রহমান, আব্দুস সামাদ সেবুল প্রমুখ।

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com