মুজিব শতবর্ষ উপলক্ষে বড়লেখা থানা পুলিশের পরিচ্ছন্নতা অভিযান

আব্দুর রব॥ বড়লেখায় থানা পুলিশের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে বড়লেখা থানা এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান হয়। সোমবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়। সন্ধ্যায় থানা ভবনে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
১৬ মার্চ সোমবার সকাল ১১টায় শুরু হওয়া এই পরিচ্ছন্নতা কার্যক্রম দুপুর ১টা পর্যন্ত চলে। থানা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতায় ওসি মো. ইয়াছিনুল হক ছাড়াও থানার অপারেশন অফিসার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায়, উপ পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন, এসআই রাকিব মোহাম্মদ, কৃষ্ণ মোহন দেবনাথ, ইয়াকুব হোসেন, হযরত আলী, নজরুল ইসলামসহ ৪০ জন সদস্য অংশ নেন। রাতে বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে থানা ভবন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই স্লোগানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরিচ্ছন্নতা অভিযানের থীম ছিল ‘পরিষ্কার রাখি আশপাশ, রোগবালাই করি হ্রাস’। থানা এলাকা পরিষ্কার কাজে ৪০ জন পুলিশ সদস্য অংশ নেন। রাতে থানা ভবনে আলোকসজ্জা করা হবে।’



মন্তব্য করুন