করোনাভাইরাস: জুড়ী সীমান্তে যাতায়াত বন্ধ

জুড়ী প্রতিনিধি॥ করোনাভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারের জুড়ী সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে রবিবার থেকে যাতায়াত বন্ধ হয়।
এদিন এক ভারতীয় নাগরিক স্বদেশে যেতে চাইলে ইমিগ্রেশন পুলিশ তাকে সুতারকান্দি সীমান্ত দিয়ে যাবার পরার্মর্শ দিয়ে ফিরিয়ে দেয়।
এদিকে ফ্রান্স ফেরৎ এক প্রবাসীকে হোম আইসলুশনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বিশ্ব ব্যাপী করোনাভাইরাস দেখা দিলে তা প্রতিরোধ ও নিরাপত্তা কল্পে জুড়ীর ফুলতলা (বটুলি) স্থলবন্দরসহ দেশের সকল সীমান্তে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়।
বটুলি সীমান্তে গত ৩ ফেব্রুয়ারি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল ক্যাম্প শুরু করে ১৪ মার্চ র্পর্যন্ত চালু থাকে। এ সময়ের মধ্যে ১১ ফেব্রুয়ারি এক ভারতীয় নাগরিকের শরীরে ৩৮ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকায় তাঁকে ফেরৎ পাঠানো হয়।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, উচ্চ পর্যায়ের মৌখিক নির্দেশে যাতায়াত বন্ধ করা হয়েছে বলে ইমিগ্রেশন পুলিশ অবগত করেছে।



মন্তব্য করুন