জুড়ীতে বেশি দামে পিয়াজ বিক্রি করায় জরিমানা

March 21, 2020,

জুড়ী প্রতিনিধি॥ অতিরিক্ত মূল্যে পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি ও মূল্যতালিকা না রাখায় ২০ মার্চ শুক্রবার জুড়ী উপজেলা শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অসীম চন্দ্র বনিক এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জুড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ও কামিনীগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজী কামাল আহমদ।

এ সময় মূূল্য তালিকা না থাকায় ও বেশি দামে পিঁয়াজ বিক্রি করায় দত্ত এন্টারপ্রাইজের ক্ষিতিষ দত্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অতিরিক্ত মূল্য না রাখা ও মূল্যতালিকা টানিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com