পিতা-পুত্রকে পিটিয়ে জখম : মামলা করায় প্রাণ নাশের হুমকি

March 22, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের হামলায় নিরীহ ব্যবসায়ী পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আদালতে মামলা করায় হামলাকারীরা বাদী পক্ষকে প্রাণ নাশের হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের সিআর-৯২/২০২০(বড়) নং মামলা সুত্রে জানা গেছে, ১৬ মার্চ উপজেলার দরগাবাজারের জ্বালানী কাঠ ব্যবসায়ী ছমছু মিয়াকে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের রশিদ মিয়া, হোসেন মিয়া, সেবু মিয়া, হেলাল মিয়া সেলিম মিয়া ও ছায়াদ মিয়া লাঠিসোটা দিয়ে হামলা চালায়। সমছু মিয়ার চিৎকারে তার ফার্নিচার ব্যবসায়ী ছেলে রুবেল মিয়া বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তার ওপরও তারা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন। ছমছু মিয়ার মাথায় গুরুতর জখম হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে স্থানান্তর করা হয়। এ হামলার ঘটনায় আহত রুবেল আহমদ ১৯ মার্চ হামলাকারী রশিদ মিয়াসহ প্রতিপক্ষের ৬ জনের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলা করার পর আসামীরা মামলা তুলে নিতে বাদীপক্ষকে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বড়লেখা কোর্টের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত জানান, রুবেল মিয়ার মামলাটি তদন্তের জন্য বিজ্ঞ আদালত বড়লেখা থানার এসআই সুব্রত কুমার দাসকে নির্দেশ দিয়েছেন।

এদিকে মামলার বাদী রুবেল আহমদ অভিযোগ করেন আদালতে মামলা করায় প্রতিপক্ষের রশিদ মিয়া, হোসেন মিয়া গংরা মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে। শনিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে পুনরায় তার ওপর হামলার চেষ্টায় চালায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com