শাহ নিমাত্রা মাজারের ৪৯ তম বার্ষিক ওরুস স্থগিত

March 23, 2020,

জুড়ী প্রতিনিধি॥ মহামারিরূপে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে ও এর সংক্রমন রোধকল্পে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলায় অবস্থিত হযরত শাহ নিমাত্রা (রহঃ) মাজারের ৪৯ তম বার্ষিক ওরুস মোবারক স্থগিত ঘোষনা করা হয়েছে।

মাজার পরিচালনা কমিটি এক সভায় বসে ১১, ১২ ও ১৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক ওরুস মোবারক বন্ধ করার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য প্রতিবছর তিন দিনব্যাপী এই আয়োজনে ভারত-বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শাহ নিমাত্রার হাজার হাজার বক্তকুল ওরুসে আসেন। এ সময় ফুলতলায় মানুষের মিলন মেলায় রুপ নেয়। ওরুস বন্ধ হওয়ায় হযরত শাহ নিমাত্রা (রহঃ) মাজার কমিটির সভাপতি ও ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে জানান, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে। মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে এ ভাইরাস। এমন পরিস্থিতিতে যথাযথ সুরক্ষা উপকরণ না থাকায় আমরা ফুলতলার শাহ নিমাত্রা মাজারের ৪৯ তম বার্ষিক ওরুস স্থগিত করতে বাধ্য হয়েছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com