জুড়ীতে সাংবাদিকদের পিপিই দিলেন ইউএনও অসীম চন্দ্র বণিক

March 28, 2020,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করছে সাংবাদিকদের সংগঠন জুড়ী উপজেলা প্রেসক্লাব। কিন্তু ঝুঁকিপূর্ন এ কাজে সাংবাদিকদের ব্যক্তিগত কোন নিরাপত্তা সামগ্রী ছিলনা। এজন্য মাঠে থেকে সক্রিয়ভাবে কাজ করার জন্য সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী (পিপিই) প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক বলেন,  জুড়ীর সাংবাদিকগণ যে কোন পরিস্থিতিতে সাধারণ মানুুষের পাশে দাঁড়ান এবং প্রশাসনকে সহযোগিতা করে থাকেন, যা প্রশংসার দাবি রাখে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জুড়ী উপজেলা প্রেসক্লাবের জনসচেতনতামূলক কার্যক্রমে মানুুষ সচেতন হচ্ছে। সবার সম্মিলিত ভূমিকায় আমরা এ দুর্ভোগ কাটিয়ে উঠতে পারব। তাছাড়া লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষকে সরকারের পক্ষ থেকে খাবার দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com