বড়লেখায় হোম কোয়ারেন্টিন মুক্ত  ৩৫ প্রবাসী, সন্ধান নেই ১৩০ জনের

March 29, 2020,

আব্দুর রব॥  বড়লেখায় হোম কোয়ারেন্টিন (বাড়িতে পৃথকবাস) থেকে শনিবার পর্যন্ত ৩৫ জন প্রবাসী স্বাভাবিক জীবনে ফিরেছেন। তাদের মধ্যে কারো করোনা ভাইরাসের কোনো লক্ষণ নেই। তবে এখন পর্যন্ত ৩৩ জন প্রবাস ফেরৎ কোয়ারেন্টিনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বড়লেখায় সম্প্রতি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ১৯৮জন প্রবাসী দেশে এসেছেন। এরমধ্যে ৬৮জনের সন্ধান পেয়ে তাদের হোম কোয়ারিন্টনে থাকার নির্দেশ দেয়া হয়। বাকি ১৩০ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। কোয়ারেন্টিনে থাকা ৬৮জনের মধ্যে ৩৫ জন কোয়ারেন্টিনে থাকার নির্দিষ্ট মেয়াদ শেষ করেছেন। ফলে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে বলা হয়েছে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রত্নদীপ বিশ্বাস শনিবার রাতে জানান, ‘হোম কোয়ারেন্টিনে ৬৮ জন ছিলেন। তারা সবাই প্রবাসী। এরমধ্যে ৩৫ জনের কোয়ারেন্টিনে থাকার নির্দিষ্ট মেয়াদ শেষ হয়েছে। তাদের মধ্যে কারো করোনার কোনো লক্ষণ নেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com