বড়লেখায় গভীর রাতে কর্মহীনদের ঘরে খাবার পৌছে দেন ওসি

March 31, 2020,

আব্দুর রব বড়লেখা পৌরসভার হাটবন্দ ও উত্তর চৌমুহনী এলাকার ৩টি কলোনিতে প্রায় ৩০টি পরিবারের বসবাস। পরিবারগুলোর নারী সদস্যের কেউ হোটেলে, কেউ বাসাবাড়িতে কাজ করেন। হোটেল বন্ধ, বাসা-বাড়িতেও কাজ বন্ধ করে দিয়েছেন মালিকরা। অন্যদের কেউ রিকশা চালান, কেউ চালান ঠেলা ভ্যান গাড়ি। আছেন প্রতিবন্ধীরাও। করোনা ভাইরাস সংকটে এখন এরা সবাই কর্মহীন-বেকার। বিষয়টি নজরে আসে বড়লেখা

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হকের। তিনি তার সহকর্মীদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করেন। এরপর তৈরি করেন খাদ্যপণ্যের প্যাকেট। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি পেঁয়াজ। রোববার রাত সাড়ে ১১টায় পৌরশহরের তিনটি কলোনিতে গিয়ে ৩০টি পরিবারের হাতে তুলে দেয়া হয় এই খাদ্যপণ্য। বিতরণকালে ওসির সঙ্গে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ ও উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

ওসি মো. ইয়াছিনুল হক সোমবার দুপুরে জানান, এরা দিনমজুর মানুষ। তাদের সঞ্চয় শেষ। তাদের অবস্থা দেখে মনে হয়েছে সহযোগিতা করা দরকার। সহকর্মীদের সাথে কথা বলে উদ্যোগ নেন। প্রথম দফায় তিনটি কলোনির ৩০ পরিবারকে খাবার সামগ্রী দেয়া হয়েছে। অন্য কলোনিগুলোর আরো কিছু পরিবারে সহায়তা দেয়ার উদ্যোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com