বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে জুড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ

জুড়ী প্রতিনিধি॥ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবস্হানরত জুড়ীর শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন জুড়ীর পক্ষ থেকে জুড়ীর দরিদ্র মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ৪ এপ্রিল সকাল ১১ টায় পশ্চিম জুড়ীর ইউপি কেন্দ্রে এ ত্রান সামগ্রী বিতরন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশীদ,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক।
এ সময় উপস্হিত ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক বেলাল হোসাইন, মুগদা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ আহমেদ নুসায়ের,এসোসিয়েশনের সাধারন সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ খান শাহীন প্রমুখ।এর পর পূর্বজুড়ী ইউনিয়নে ও হত দরিদ্রদের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয় এবং জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার মাধ্যমে তা মানুষের মধ্যে বিতরন করা হয়।



মন্তব্য করুন